
আহসান হাবিব, তেতুলিয়া প্রতিনিধি।। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরীব, অসহায় দুস্থ মানুষের মাঝে শীত্রবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯’শে জানুয়ারী) বিকেল ৪টা সময় উপজেলা পরিষদ চত্বরে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ এর অর্থায়ণে তেঁতুলিয়া উপজেলায় ১৫শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ডিআইজি এম মাহবুব আলম, জিএম, নগদ লিমিটেড , শাহনেওয়াজ আহমেদ , রিজিওনাল সেলস ম্যানেজার, রংপুর ডিভিশন নগদ লিমিটেড , আবুল কাশেম, টেরিটরি ম্যানেজার পঞ্চগড় , উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো আল আমিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
তেতুলিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























