নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি।।
‘পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির’ এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিরাপদ সড়কের দাবীতে আন্দোলন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে হাতীবান্ধা রক্তদান সংস্থা ও মানবসেবা নামে দুটি সংগঠন। এর আগে উপজেলার মিলনবাজার এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা।

দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে ও মেডিকেল মোড় এলাকায় উক্ত আন্দোলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১২ জানুয়ারী সকালে হাতীবান্ধার আরডিআরএস অফিস সংলগ্ন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নার্সারী শাখার ছাত্র নাঈম ও এইচএসসি’র ছাত্র ইমরান নামে চাচা ভাতিজার মৃত্যু হয়। তার পর থেকেই নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলন করে আসছে শিক্ষার্থী ও সাধারণ লোকজন।

লালমনিরহাট নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে