মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে আমঝুপি গ্রাম থেকে ৩’যুবক আটকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলা আমঝুপি বাজারে আকাশ সু স্টোরে থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে অবৈধভাবে মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত আইনানুগ কর্তৃত্ববহির্ভূত ইট্রানজেকশন করে বেস্ট অফ উইন ২৪’ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করার অভিযোগে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলো উপজেলা আমঝুপি পশ্চিম পাড়ার তেঁতুল দাসের ছেলে আকাশ দাস (২৩) ও দুর্জয় কুমার দাস (১৯), কুষ্টিয়া জেলা আমলা গ্রামের মনোরঞ্জন কুমারের ছেলে সুমন কুমার (২৪)।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী ও সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। আকাশ সু স্টোরে অভিযান চালিয়ে আকাশ দাস , দুর্জয় কুমার দাস, সুমন কুমারকে আটক করা হয়। পরে তাদেরকে কাছ থেকে ৭’টি দামি মোবাইল ফোন ও ২ টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মেহেরপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এসময় জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু, হাবিবুর রহমান, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান, প্রহ্লাদ কুমার দেবনাথ, আবদুল্লাহ আল মামুন, এএসআই আহসান হাবীব, হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
জেলা গোয়েন্দা ওসি জুলফিকার আলী জানান, দির্ঘদিন ধরে এই চক্রটি বেষ্ট অফ উইন ২৪ নামের একটি ওয়েবসাইট খুলে জুয়ার ব্যবসা চালিয়ে আসছিল। আমরা অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেয়ে গত শুক্রবার রাতে সদর উপজেলার আমঝুপি বাজারের আকাশ সু স্টোরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি দামি ব্রান্ডের মোবাইল, ২ টি ল্যাপটপ জব্দ করা হয়।
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























