আহসান হাবিব, তেতুলিয়া প্রতিনিধি(পঞ্চগড়)।। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরীব, অসহায় মানুষের মাঝে শীত্রবস্ত্র নগদ অর্থ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল (১১) সময় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ মুসলিম এইড ইউকে এর অর্থায়নে ইএসডিওর বাস্তবায়নে তেঁতুলিয়া উপজেলায় ৭ টি ইউনিয়নে ৩২৩ জন কে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় শীতবস্ত্র নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।
ঠাকুরগাঁও ইএসডিও এপিসি নির্মুল মজুমদার জোনাল ম্যানেজার আলোয়ার হোসেন এরিয়া ম্যানেজার নগেন্দ্রনাথ রায় এবং শাখা ম্যানেজার অলিউর রহমান প্রমূখ।
তেতুলিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























