জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আগুনে বসতভিটা পুড়ে ছাঁই হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ (পূর্বপাড়া) কলোনীতে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে বাসায় থাকা  ফ্রিজে বিস্ফোরণের ফলে আগুন ধরে গেলে তা চারপাশে ছড়িয়ে পড়ে। সৃষ্ট আগুনে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের বাসিন্দা জনাব মো: আজগর আলী (৫১) এর বসত ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৪ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে  বলে জানা গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দেন এবং  সঙ্গে সঙ্গে তিনি  ঘটনাস্থলে ছুটে যান। এর আগে অগ্নিকান্ডের খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে এবং প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টার ফলে ও উপস্থিত সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, মো: আজগর আলী পেশায় একজন মৎসজীবী। তিনি নিজেকে গৃহহীন ও ভূমিহীন বলেও দাবী করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে ঘর দেয়ার ব্যাপারে খোঁজখবর রাখা হবে বলেও তিনি ক্ষতিগ্রস্ত আজগর আলীকে আশ্বস্ত করেন । তাৎক্ষণিকভাবে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মো: আজগর আলীকে ৫ হাজার টাকা,২০ কেজি চাল, তেল, চিনি, লবণ, ডাল, সাবান ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করেন এবং সেই সাথে রাত্রিযাপনের জন্য তার পরিবারকে ০৫ টি কম্বল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রদান করেন।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া  জেলা প্রশাসকের নিকট ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহযোগিতা চাওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এছাড়া তাকে সার্বক্ষণিক সহযোগিতা করার বিষয়ে উপজেলা প্রশাসন তার সাথেই থাকবে বলেও জানান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, ইউপি চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঞা, সাংবাদিক এস এম টিপু চৌধুরী, থানা পুলিশের সহকারি পুলিশ পরিদর্শক মিল্টন রক্ষিত।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে