নুরনবী সরকার ,লালমনিরহাট প্রতিনিধি।। মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সিংগীমারী ও গড্ডিমারী ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুোৎসাহী সমাজ কর্মী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
 
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মর্জিনা বেগম, সিংগিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান শ্যামল সিদ্দিক ও টংভাঙ্গা ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান সেলিম হোসেন।
 
লালমনিরহাট নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে