জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের পর দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় আহত কলেজছাত্র শুভ(১৮) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।

রোববার (২ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শুভ উপজেলার হরষপুর ইউনিয়নের বড়চাল গ্রামের সাবেক মেম্বার আশরাফ আলীর ছোট ছেলে। সে মাবধপুর উপজেলার ধর্মঘর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ইউপি নির্বাচন গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ার পর গত ২৮ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত অনুমানিক সাড়ে ৮ টার সময় উপজেলার হরষপুর ইউনিয়নের বড়চাল এলাকায় নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মহসিন ও আশরাফ আলী গ্রুপের লোকজনের মধ্যে কথা কথাকাটি হয়। এতে এক পর্যায়ে উভয়ের মধ্যে সংর্ঘষ বাঁধে এতে করে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে আশরাফ আলীর মেম্বারের লোকজনের মধ্যে আশরাফ আলীর ছেলে শুভ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিসিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

চিকিৎসারত অবস্থায় ঘটনার ৫ দিন পর হাসপাতালে শুভর মৃত্যু হয়। এদিকে এলাকার পরিবেশ শান্ত রাখার জন্য ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ কঠোর অবস্থান নেয়। এদিকে ঘটনার পর পরই পুলিশ উভয় পক্ষের ৪ জনকে আটক করে। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, দুই গ্রুপে সংর্ঘষের ঘটনায় আহত শুভ চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে