আহসান হাবিব, তেতুলিয়া প্রতিনিধি।। পঞ্চগড়ের তেঁঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সংরক্ষিত মহিলা ওর্যাডের ইউপি সদস্যগনের শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে।
আজ রবিবার(২’রা জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সভাপতিত্বে উপস্তিত ছিলেন প্রধান অতিথি জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের সাধারন সম্পাাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, মডেল থানা ওসি আবু সায়েম মিঞা, সরকারী কর্মকর্তা কর্মচারীগন সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। বিকেল ৩’টায় উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসন সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিধি মোতাবেক নব নির্বাচিত সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ২১’জন মহিলা ও ৬৩’টি সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকতা সোহাগ চন্দ্র সাহা।
তেতুলিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























