আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী নওগাঁ সাহিত্য পরিষদ এর ৩য় বর্ষপূর্তী উদযাপন ও সাহিত্য সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩১’শে ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ। পরে শোভাযাত্রাটি মুক্তির মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। গ্রন্থাগার মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় নওগাঁ সাহিত্য পরিষদ এর নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বদলগাছী বঙ্গবন্ধু সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ফাল্গুনী রানী চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু। আলোচক ছিলেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান গবেষক ড. মোহাম্মদ শামসুল আলম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আশরাফুল নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অরিন্দম মাহমুদ, রবিউল মাহমুদ ও সুস্মিতা সাহা।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























