জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে নারীনেত্রী সুচির উদ্যোগে এলাকাবাসীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং জেলা মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সনি আক্তার সুচির উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে করোনাভাইরাস মোকাবেলায় দরিদ্র ও কর্মহীন শতাধিক মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে এসব চাল বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদের প্যানেল সনি আক্তার সুচি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের পরামর্শে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের ত্রাণ সামগ্রী পেয়ে দরিদ্র ও কর্মহীন মানুষ বেশ খুশি।

ব্রাহ্মনবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে