
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে বিজিবি’র উদ্যোগে অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিকেলে সীপকস এর প্রধান পৃষ্টপোষকের উদ্যোগে ও ব্যবস্থাপনায় বিজিবি’র উত্তর-পূর্ব রিজিয়নের সরাইল ব্যাটালিয়ন(২৫ বিজিবি)’র আয়োজনে সীপকস প্রাঙ্গনে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’ নামের কল্যাণমূখী একটি প্রতিষ্ঠান।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি অন্যান্য বছরের মত এবারও অসহায় ও দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে ১৫০ জন দরিদ্র শীতার্থ নারী পুরুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তোলে দেন সীপকস-এর সদস্যরা। এ’সময় উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব রিজিয়নের পরিচালক প্রশাসন ও পরিচালক লজিষ্টিকের পত্বীসহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সীপকস-এর সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত শীতবস্ত্র বিতরণে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

























