জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জনগণের প্রাপ্তি সঠিক ভাবে পৌঁছে দিতে সদ্য অনুষ্ঠিত পাঁচটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত প্রতিনিধিদের কে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

উল্লেখ্য, গত রবিবার ২৬’শে ডিসেম্বর  ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের  নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বিহীন ভোট হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে মাহবুবুল আলম চৌধুরী, শাফিকুল ইসলাম শাফি,এম এ মতিন, মোঃ শাহজাহান ও মোঃজালাল উদ্দিন জয়লাভ করেন।

নবনির্বাচিত জনপ্রতিনিধিরা মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের ঢাকার গুলশানের কার্যালয়ে গেলে মন্ত্রী আনিসুল হক নবনির্বাচিত চেয়ারম্যান’গনকে তিনি এ নির্দেশনা দেন। এ সময় জনপ্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচনে ভূমিকা নেওয়ায় কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত সকল চেয়ারম্যান, সংরক্ষিতমহিলা সদস্য ও সাধারণ সদস্যরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মন্ত্রী তাদের উদ্দেশ্য করে বলেন, আখাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আর জনগন আপনাদেরকে রায় দিয়েছে তাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে কাজ করার জন্য। আমি যেমন জনগনের নির্বাচিত প্রতিনিধি ঠিক তেমনীভাবে আপনারাও জনগনের নির্বাচিত প্রতিনিধি। কাজেই আমরা সবাই এক সাথে একে অপরকে সহযোগিতা করে জনগনের যাতে উন্নয়ন হয় সেই কাজ করব। আমাদের কাজ হচ্ছে এলাকার উন্নয়ন করা। মন্ত্রী আর ও বলেন কসবা ও আখাউড়াতে উন্নয়নমূলক কাজে  আমরা সবাই এক সাথে কাজ করে এ ধারা অব্যাহত রাখতে চাই। আমার পক্ষ থেকে আপনাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করা হবে।’ তবে তাদেরকে এসময় মন্ত্রী দুর্নীতি না করার প্রতি কঠোর’হুশিয়ারি’উচ্চারন করে বলেন, জনগনের যেটা প্রাপ্তি সেটা জনগনের কাছে সঠিক ভাবে পৌঁছে দিবেন। আমি আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা জনগনের কাছে পৌঁছে দেবেন। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল,যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবউদ্দিন বেগ শাপলু  ব্যক্তিবর্গ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নিউজ। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে