জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে বিজয়ের সূবর্ণজয়ন্তীতে ক্রিকেট সিরিজ,সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে আশুগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ।

আশুগঞ্জ ক্রিকেট ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ এনামুল হক, আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন শিকদার,আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, জিয়া ফার্টিলাইজার সিবিএ’র সাধারণ সম্পাদক কবির হোসেন,প্রকৌশলী আসাদুর রহমান। বক্তব্য রাখেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সালাউদ্দিন।

উক্ত ক্রিকেট সিরিজে ১৯৭১ ও ১৯৫২ প্রতিকি দল নামে দুটি দল ২০ ওভারের খেলায় অংশগ্রহন করে নির্ধারিত ওভারে ১৯৭১ দল ৯৯ রানে অল-আউট হয়ে গেলে ১৯৫২ দল নির্ধারিত ওভারে খেলে ৩ উইকেটে বিজয় লাভ করে। ১৯৭১ দলের অধিনায়ক ছিলেন ফয়সাল মাহমুূদ ও ১৯৫২ দলের অধিনায়ক ছিলেন রাব্বি সিকদার। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ফখরুজ্জামান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের জেহাদুল ইসলাম রাকীব। সে খেলায় ৪ উইকেটের সঙ্গে ১৮ রান তুলে এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হন। ৪২ রান তুলে ম্যান অব দ্যা টূর্ণামেন্ট হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেন তামজিদ রহমান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে