
এস এম হাফিজুল্লাহ ,গাজীপুর থেকে।। “সেবাতেই আনন্দ, সেবাতেই সুখ” এই স্লোগানকে সামনে রেখে এপেক্স ক্লাব অব গাজীপুরের সদস্যবৃন্দ আজ ২৬’শে ডিসেম্বর রবিবার সারাদিন কাটিয়েছে গাজীপুর জেলা কাপাসিয়া থানার বীর উজলী গ্রামের আব্দুল আলী সেবাশ্রমে। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত হতে আশ্রয় নেওয়া অসহায়-হতভাগা বৃদ্ধ বাবা-মায়েরা তাদের সুখ দুঃখ ক্ষণিকের জন্য ভাগাভাগি করে নেয় ক্লাব সদস্যবৃন্দের সাথে।
এপেক্স ক্লাব অব গাজীপুরের পক্ষ থেকে তাদের জন্য ক্ষুদ্র উপহার স্বরুপ প্রত্যেকের জন্য শীতবস্র, শাড়ি,লুঙ্গি ফল ও খাবারের ব্যবস্থা করেন।এসময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ও লাইভ গভর্নর এপেক্সিয়ান আনিসুজ্জামান শাতিল, ডিজি-২ (ইলেক্ট) এপে. সাজ্জাদুল হাসান ইলিয়াস, পিডিজি-২ এপে. আদিল হায়দার সেলিম, ক্লাব সভাপতি এপে. রাব্বিব, এপে.হাসান মাহবুবুর রশিদ খান সবুজ , এপে.আক্তার হোসেন সুমন ,এপে.মোক্তাদির হোসেন ও এপে.এস এম হাফিজ উল্লাহ।
উল্লেখ্য,এপেক্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। এপেক্স ক্লাব অব গাজীপুর তাদের নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে আজকে তাদের এই বিশেষ সেবাটি পরিচালনা করেন।

গাজীপুর নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

























