কে এম মিঠু, টাঙ্গাইল প্রতিনিধি।। আগামীকাল রোববার চতুর্থধাপে টাঙ্গাইলের তিন উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে ২১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৫টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস।

টাঙ্গাইল সদর উপজেলার ৮টি, ভূঞাপুর উপজেলার ৬টি এবং ঘাটাইল উপজেলার ৭টি ইউনিয়নের ৫ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এএইচম কামরুল হাসান। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জেলার ঘাটাইল উপজেলার আনেহলা ও লোকেরপাড়া, ভূঞাপুর উপজেলার নিকরাইল ও গোবিন্দাসী এবং সদর উপজেলার হুগড়া ইউনিয়নে বিচ্ছিন্ন নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। জেলা ও উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগও করেছেন। প্রার্থীসহ অনেক ভোটার শংকা প্রকাশ করেছেন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের।

টাঙ্গাইল নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে