
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সমিতির অভিষেক ও বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ’উপলক্ষে শনিবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সমিতির সকল সদস্যদের নিয়ে এক অভিষেক ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। উক্ত অভিষেক ও আনন্দ ভ্রমনে সমিতির সভাপতি এডভোকেট মোঃ আবিদ উল্লাহ ,সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট আলী আজম চৌধুরী, শেখ হুমায়ুন কবীর, সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন,সহ সন্পাদক স্বপন কুমার দেবনাথ,এডভোকেট মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইমদাদুল হক হাদী,উত্তম সূত্রধর,অর্থ সম্পাদক নুরুল ইসলাম মচু,দপ্তর সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট একেএম আহসানুল হক, আপ্যায়ন সম্পাদক মাহমুদুল হক, ক্রীড়া সম্পাদক এডভোকেট মিজানুল হক, সাংস্কৃতিক সম্পাদক রহমত আলী, ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক,অডিট বিষয়ক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, এডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ, সুজিত রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি উপলক্ষে শনিবার সকালে অভিষেক ও আনন্দ ভ্রমনে যোগ দেন সমিতির সদস্যরা। বছরের একটি দিন সদস্যরা নিজেদের মতো করে আনন্দ করেন এমিউজম্যান্ট এই পার্কে। সকালে পার্কে প্রবেশ করে যে যার ইচ্ছে মতো পার্কে ঘোরাঘুরি করে আনন্দ-উল্লাস করেন। পরে হোটেল মল্লিকায় সমিতির সভাপতি এডভোকেট মোঃ আবিদ উল্লাহ’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠান শুরু করা হয়। এতে বক্তব্য রাখেন সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র এর মাধ্যমে সমিতির ২০জন সদস্যকে পুরস্কৃত করা হয়। দুপুরে লাঞ্চের পর পরই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সংগীত পরিবেশনের সময় সমিতির সদস্যরা নেচে-গেয়ে উৎসব পালন করেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

























