জহির সিকদার,ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি।। আগামী ৫’ই জানুয়ারী২২ইং আশুগঞ্জ উপজেলার ৮’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আশুগঞ্জ উপজেলার ২নং চরচারতলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন হাজী মােঃ ফাইজুর রহমান(মোটর সাইকেল-প্রতিক)। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি ও খ্যাতি অর্জন করেছেন।দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।

চরচারতলা ইউনিয়ন বাসীরা জানান, চেয়ারম্যান প্রার্থী ফাইজুর রহমান তরুণ প্রজন্মের মধ্যে একজন সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে, দূঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়েছি। এলাকায় সামাজিক, পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তার ভুমিকা অসীম। আমরা আগামী ৫ জানুয়ারি চরচারতলা ইউপি নির্বাচনে ২নং চরচারতলা ইউনিয়নের উন্নয়নের রুপকার হাজী মোঃ ফাইজুর রহমানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

ইউপি চেয়ারম্যান প্রার্থী ফাইজুর রহমান বলেন,আমি দীর্ঘদিন যাবত জনগনের সেবায় নিয়োজিত ছিলাম। আমি এলাকার মানুষের যে কোন অভাব-অনটনে সহযোগিতার হাত বাড়িয়েছি। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে তাদের পাশে থাকা। সে কারনে এলাকাবাসীর সমর্থনের কারনেই আমি চরচারতলা ইউনিয়ন থেকে এবার ঘোড়া প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। তিনি আরো বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।আমি চরচারতলা ইউনিয়নের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। চরচারতলা ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। তাছাড়া ইউনিয়নের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে আমার সুদুর প্রসারী পরিকল্পনা রয়েছে। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ বিশ্বাসী যে,সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে।নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি সবার নিকট দোয়া ও রায় প্রত্যাশী।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ফাইজুর রহমানের উল্লেখিত কথার সাথে একমত পোষন করেন ২ নং চরচারতলা ইউনিয়নের বাসিন্দা হাজী মোহাম্মদ আলমগীর খাঁ, আলম মিয়া, আজিজুর রহমান,শফিক মিয়া,আজাদ মিয়া সহ আরো অনেকে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে