জহির সিকদার,ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি।। আগামী ৫’ই জানুয়ারি ২০২২ পঞ্চম ধাপে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীরা প্রতিক বরাদ্দের পর হতে জোরে- শোরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীদের সাথে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০জন।
বিদ্রোহী প্রার্থীদেরকে দলের পক্ষ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে তাদের প্রার্থীতা প্রত্যাহার করার জন্য জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বার বার অনুরোধ করা সত্ত্বেও তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। প্রার্থীতা প্রত্যাহার না করার কারনে তারই পরিপ্রেক্ষিতে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার ২৩শে ডিসেম্বর ২০২১ আশুগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ১০ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কৃতরা হলেন আশুগঞ্জ সদর ইউনিয়নে শফিকুল ইসলাম ও মনির হোসেন, চর-চারতলা ইউনিয়নে মোঃ মুছা মিয়া, আড়াইসিধা ইউনিয়নে আবু সায়েম, লালপুর ইউনিয়নে এম এম আবুল খায়ের, শরিফপুর ইউনিয়নে সাইফউদ্দিন চৌধুরী ও নাজমুল হক সুমন, তারুয়া ইউনিয়নে মোঃ বাদল সাদির, দুর্গাপুর ইউনিয়নে রাসেল মিয়া ও তালশহর ইউনিয়নে আবু শামা। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি বিদ্রোহীদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সুপারিশে জেলা আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীদেরকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার (১১) উপ-ধারা মোতাবেক বিদ্রোহী প্রার্থী হওয়ার গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে।
ব্রাহ্মনবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

























