কে এম মিঠু, টাঙ্গাইল প্রতিনিধি।।
 কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের এই বাংলাদেশে বর্তমান সময়ে সকল ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহ-অবস্থানের মধ্যে বসবাস করছেন। দেশের ধর্মান্ধগোষ্ঠী ও ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বিভ্রান্ত করতে চায়, শান্তি নষ্ট করতে চায়। তাদের প্রতিহত করে আমরা শাস্তিপূর্ন অবস্থান ধরে রাখবো।

আজ দুপুরে টাঙ্গাইলের মধুপরের জলছত্র ধর্মপল্লীতে যিশুখ্রিস্টের জন্মদিন ও খ্রিস্টার্ন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় কৃষি মন্ত্রী খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। পরে যিশুখ্রিস্টের জন্মদিন ও শুভ বড়দিন উপলক্ষে কেক কাটা হয় এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল ধর্মের লোকজন উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে