
জহির সিকদার,ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, সাধারন আসনের সদস্য এবং সংরক্ষিত আসনের সদস্য পদের প্রার্থীদের নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত উক্ত আইন-শৃঙ্খলা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াদ-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, সরাইল বিজিবির উপ-অধিনায়ক রফিকুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট আবদুল্লাহ-আল-হাদী, র্যাব-১৪ সিপিসি ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান।
অনুষ্ঠানের শুরুতেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান। তিনি প্রজেক্টরের মাধ্যমে সকল ইউনিয়ন হতে আগত ইউনিয়ন পরিষদ প্রার্থীদের মাঝে পর্যায়ক্রমে নির্বাচনের আচরনবিধি তুলে ধরেন এবং তা অমান্য করলে তার আইনানুগ ব্যবস্থা কি তার ও বিশদ বিবরণ তুলে ধরেন।
নির্বাচনে সকল প্রার্থীই আচরন বিধি মেনে চলবেন এবং কোন রকম জটিলতা করবেন না মর্মে অঙ্গীকারবদ্ধ হন। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মনবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

























