জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে কুন্ডা ইউনিয়নের মহিষবেড় উদয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ।

উক্ত অনুষ্ঠানে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় উদয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: মাকসুদুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুন্ডা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান  অ্যাডভোকেট নাসির উদ্দিন ভূঞা,বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির খান,বীর মুক্তিযোদ্ধা প্রবীর কুমার চৌধুরী,নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ জজ মিয়া,মো: নবী হোসেন ও মো: জিল্লুর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল করিম,প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন মাস্টার,সহকারী শিক্ষক আসাদুজ্জামান রুবেল প্রমুখ ব্যক্তিবর্গ।

উক্ত গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভায় কুন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রবীর কুমার চৌধুরী(কিরন চৌধুরী),বীর মুক্তিযোদ্ধা আমীর খান,মহিষবেড় গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া ও মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে ১৬’ই ডিসেম্বর উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষক,শিক্ষার্থী ও মহিষবেড় উদয়ন সমাজ কল্যাণ সংস্থার সদস্যগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উদয়ন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিকু।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে