জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। নানা কর্মসূচীর মধ্যদিয়ে আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেডের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্মৃতিস্বম্বে আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এমএম সাজ্জাদুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন কোম্পানির নির্বাহী পরিচালক আবুল হায়াত মোঃ বদিউজ্জামান সহ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ উপলক্ষে সকালে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে সকাল সাড়ে নয়টায় তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল ও ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।দূপুরে আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানীর কেন্দ্রীয় মসজিদ,বি-টাইপ জামে মসজিদ,সমবায় মসজিদ এবং সন্ধ্যায় মন্দিরে মুক্তিযোদ্ধাদের আত্বার মাগফিরাত কামনা ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিকেল তিনটায় আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত মনিটরে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ পাঠে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। তাতে সবাই মাস্ক ও ক্যাপ পরিধান ও সেই সাথে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অংশ গ্রহণ করেন।
এছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টায় তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শেষে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এমএম সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান, নির্বাহী পরিচালক প্রকৌশলী আবুল হায়াত মোঃ বদিউজ্জামাল, প্রকৌশলী শাহ আলম খান, প্রকৌশলী আবদুল মজিদ,প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক রতন কুমার পাল,সচিব আবুল মনসুর সহ আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ

























