
নওগাঁ প্রতিনিধি : ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে বর্নাঢ়্য অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কর্মসূচীর অশ হিসেবে শহরের ‘এটিম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান মালা শুরু হয়।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। পরে এ উপলক্ষ্যে এক বর্নাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। এ টিম মাঠ থেকে বের হয়ে প্রধান সড়ক ধরে পুনরায় এটিম মাঠে এসে শেষ হয়। পরে সেখানে ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় নওগাঁ এবং পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে ৩০টি ঘোড় সওয়ার অংশগ্রহণ করে।
একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সাবেক এমপি ওহিদুল রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খানসহ কার্যনির্বাহী পরিষদরে বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, সাধারন সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এটিম মাঠে উপস্থিত থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।
আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























