জহির সিকদার, ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি।। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় সব ধরনের অস্ত্র উদ্ধারে নেমেছে আশুগঞ্জ থানা পুলিশ। অস্ত্র উদ্ধারে পুলিশের চালানো অভিযানের প্রথম দিনেই আশুগঞ্জ সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার যাত্রাপুর প্রাইমারি স্কুলের পাশের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।এ বিষয়ে আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মো. মনিরুল ইসলাম জানান, পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে আশুগঞ্জ থানা পুলিশ সব ধরনের অস্ত্র উদ্ধার অভিযানে নেমেছে । তারই ধারাবাহিকতার অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যাত্রাপুর গ্রামের একটি প্রাইমারি স্কুলের নিকটস্থ কয়েকটি বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকে টেটা‌, বল্লম, এককাই‌ট্টা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, নির্বাচনে কোনো প্রার্থীকেই পেশি শক্তি দেখাতে দেয়া হবে না। সাধারণ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। যদি কোনো প্রার্থী কিংবা তার কর্মী-সমর্থক কোনো ভোটারকে পেশি শক্তি কিংবা ভয়-ভীতি দেখায় তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে