নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সুবর্ণজয়ন্তীর বিজয় দিবস উপলক্ষে গণসংগীত আসরের আয়োজন করেছে স্থানীয় উদীচী শিল্পীগোষ্ঠী।
গত মঙ্গলবার শহীদ ডা:জিকরুল হক রোডে অবস্থিত শহীদ স্মৃতিঅম্লান চত্বরে ওই গণসংগীত অনুষ্ঠিত হয়। এছাড়া ওইদিন তারা মোমবাতি প্রজ্জ্বলন, কবিতা আবৃতি ও আলোচনাসভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট তুষার কান্তি রায়।
সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জান্নাতুল ইসলাম। এতে সংগঠনটির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
রেজা মাহমুদ,
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























