নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর পক্ষ থেকে অদ্য ১৬ ডিসেম্বর‘২০২১ইং তারিখ বৃহস্পতিবার সকাল ৭:০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

উক্ত পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশউক এর রিজিওনাল মনিটরিং ম্যানেজার, সংস্থার মনিটরিং ম্যানেজার, সংস্থার আইসিটি এ্যন্ড এমআইএস অফিসার, এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

পুষ্পস্তবক অর্পন শেষে কর্মকর্তাগন দেশকে নিজ নিজ অবস্থান থেকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে