নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিজয়ের ৫০বছর ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে র‌্যালী, সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির প্রথমেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিন করে কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও এক আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আাব্দুর রউফ দুলু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার সরদার আব্দুল ওয়াহিদ, সাবেক সহকারি কমান্ডার চয়েন উদ্দিন সরকার, সাবেক ইউপি কমান্ডার মোসলেম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ, প্রশানের অন্যান্য দপ্তরের প্রধান, উপজেলার সকল মুক্তিযোদ্ধা প্রমুখ। পরে উপজেলার ৩শত ৫০জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে উপহার তুলে দেওয়া হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে