জহির সিকদার, ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বুধবার সকালে চরচারতলা তিতাস গ্যাস ফিল্ড কলোনি মাঠে আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারেরর আয়োজনে ও ডাক্তার মোঃ ফাইজুর রহমানের সার্বিক তত্বাবধানে আয়োজিত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’,আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, আশুগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক।চরচারতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর কবির, ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ রনী,যুবলীগের মতিউর রহমান সরকার ও মজিবুর রহমান।এ সময় ডাঃ মোঃ ফাইজুর রহমানের সাথে রোগী দেখেন ডাঃ নূপুর সাহা,ডাঃ শায়লা,ডাঃ খোকন,ডাঃ আলামিন,ডাঃ অসীম,ডাঃ ইমন ও ডাঃ সজিব। ডাক্তারদের সহযোগিতা করেন জেবা আক্তার,তানিয়া আক্তার,নূপুর,ঝুমা, অপু আহমেদ, শিবু পাল,মিথুন আল হাসান ও মোঃ নাদিম।

অনুষ্ঠানে সম্মাননা স্মারক হিসেবে আয়োজকের পক্ষ থেকে অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, অনুষ্ঠিত১০ম ফ্রী মেডিক্যাল ক্যাম্পে ১০০০ গরীব ও অসহায় রোগীদেরকে বিনামূল্যে সেবাদান ছাড়াও ফ্রী ঔষধ দেওয়া হয়।ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজ শুধু একজন ভাল ডাক্তারই নন,তিনি গরীবের বন্ধু। নিজ এলাকা ছাড়াও তিনি এলাকার বাইরের অনেক গরীব ও অসহায় পরিবারকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন বিনামূল্যে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে