আব্দুর রউফ পাভেল – নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ নিম্ম আয়ের সাতশত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহায়তায় সদর উপজেলা প্রশাসন এই ত্রাণ সামগ্রী বিতরনের আয়োজন করে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস-চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন, শাহনাজ পারভিন নাইস, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন প্রমূখ।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, করোনাকালীন সময়ে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ সাতশত জন নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রতিজনকে ১০কেজি চাল, ২কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি লবন, ১লিটার সয়াবিন তেল এবং ১/২ কেজি ছোলা প্রদান করা হয়েছে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে