১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাদের কবল থেকে মুক্ত হয় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ।
১৯৭১ সালে ১৯শে এপ্রিল রাতে শহরে বোমা বিস্ফোরণ করে ব্যাপক ধ্বংষযজ্ঞ চালায় পাকিস্তানের হানাদার বাহিনী। এরপর থেকেই পাক বাহিনীকে প্রতিহত করতে সংগঠিত হতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা। প্রশিক্ষণ নিতে ভারতেও পাড়ি জমান অনেকে। বেশকিছু স্থানে সম্মুখ যুদ্ধে আহত ও নিহত হন অনেকে।১৪ই ডিসেম্বর শহরের রেহাইচর এলাকায় রাজাকারের গুলিতে নিহত হন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। এই খবর পেয়ে ক্যাপ্টেন গিয়াস উদ্দীন, লেফটেন্যান্ট রফিকুল ইসলাম, লেফটেন্যান্ট আব্দুল কইউম খান স্ব স্ব বাহিনী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশ করেন। শত্রুমুক্ত হয় চাপাইনবাবগঞ্জ জেলা।
মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্নস্থান বা গণকবরগুলো সংরক্ষণের দাবি জানান মুক্তিযোদ্ধারা।
অনলাইন নিউজ ডেস্ক

























