কুষ্টিয়া ওয়ান বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপির নেতৃত্বে শহরের কালেক্টরেট চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজি আখতার হোসেন, অধ্যাপক ড. মেহের আলী, ড. নাজমুল হোসেন, দেবাশীষ বাগচী, চায়না চক্রবর্তী, প্রিতম মজুমদার, মীর আতিক আহমেদ, সরোয়ার জাহান শিশির সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ওয়ান বাংলাদেশ কুষ্টিয়া শাখার পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























