জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গভীর শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান, উপজেলা কৃষি অফিসার মোঃ সাব্বির আহমেদ, বীরমুক্তিযোদ্ধা দবির আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ
























