নুরনবী সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃপাওনা টাকা চাপ দেয়াতে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রহিমা বেগম (৫০) নামে এক নারীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দুরারকুটি কলোনি এলাকার আব্দুল গণির ছেলে সাইফুল ইসলাম (৩০) বাড়ির পাশেই একটি মুদির দোকান চালাতেন। দোকানের মালামাল কিনতে রহিমা বেগমের কাছে ৭০ হাজার টাকা ঋণ নেন। সেই টাকা চাইতে গেলে রহিমার ওপর ক্ষিপ্ত হন সাইফুল। পরে দোকানে থাকা লাঠি দিয়ে রহিমাকে মারধর করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রহিমাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ
























