রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে প্রতিষ্ঠানের  নিজস্ব ক্যাম্পাসে ওই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, জ্যেষ্ঠ প্রভাষক আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মাসুদ রানা প্রমূখ। এ সময় সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনাসভাটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ।

আলোচানা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায়  দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক জহুরুল ইসলাম মীর।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে