নূরনবী সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করায় সন্তান রবি চৌধূরী (২১) কে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের সদর উপজেলার শহরের রেলওয়ে নিউ কলোনী এলাকায়। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুবেল রানা এ রায় প্রদান করেন।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মাদকে আসক্ত অবস্থায় বাড়িতে এসে ঘরের জিনিসপত্রসহ অনেক কিছু ভাংচুর করতেন রবি চৌধূরী। পরে পুলিশকে খবর দিয়ে তাকে মাদক সেবনের সময় তাকে ধরিয়ে দেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুবেল রানা এক বছরের জেল দিয়ে কারাগাড়ে পাঠান।সাজাপ্রাপ্ত রবি চৌধূরী জেলা শহরের রেলওয়ে নিউকলোনীর বাবলু মিয়া ও রেজিয়া বেগম দম্পতির ছেলে।সাজাপ্রাপ্ত রবির বাবা বাবলু মিয়া জানায়, প্রতিটা দিন নেশার টাকার জন্য বাড়িতে হাড়িপাতিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে আসছিল তাদের ছেলে রবি। তার অত্যাচারে বাসার সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়েই তাকে আমরা আটক করে পুলিশের কাছে জমা দেই।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের বিচারক রুবেল রানা জানান, বাবা ও মায়ের অভিযোগ থাকায় এবং গাঁজার তৈরী সিগারেট ও তিন পুড়িয়া গাঁজা পাওয়ায় ধৃত আসামীকে সর্বোচ্ছ এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ
























