জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রোববার (১২ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন।উক্ত আলোচনা সভায় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, উপজেলা সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, সাংবাদিক এস এম টিপু চৌধুরী সহ বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,  সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সভা শেষে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপস্থিত বক্তব্য ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া ৬ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পৃরষ্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে