এম,নোমান চৌধুরী, চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রলীগের বর্ণাঢ্য র্যালি ও পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১২) ডিসেম্বর দুলারহাট আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গন থেকে র্যালিটি দুলারহাট সদরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। এরপরে কলেজ হল রুমে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ হান্নান পন্ডিতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলাউদ্দিন বাদশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হায়াত আলী রিজভী চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আল আমিন মুন্সী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দুলারহাট আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আশিকুর রহমান শিপন, আমিনুল ইসলাম, মোঃ মোরাদ জমাদার, চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাইদুল হক ফাইয়াজ, চরফ্যাশন পৌর ছাত্রলীগের আহবায়ক নুরুল ইসলাম রনি, দুলারহাট থানা ছাত্রলীগের সভাপতি নাজিউর রহমান মঞ্জু ও সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
চরফ্যাশন(ভোলা) নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























