লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। রিটানিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী প্রার্থী শামসুল হক।

প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুল হক ও আকবার আলী বৃহস্পতিবার দুপুরে উক্ত ওয়ার্ডের  (খাঁচা বেচাটারী) এলাকায় নির্বাচনী কাজে তার আত্মীয় মোন্নাফ আলীর বাড়ীতে গেলে প্রতিদন্দি প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থক নুর মোহাম্মদ নুরু, নুর আলম, নুর আমিন আশরাফ আলী সহ লোকজন আকর্ষীক ভাবে হামলা করে মটর সাইকেলের চাবী ছিনিয়ে নেয় এবং হাতে দেশী অস্ত্র ও লাঠি নিয়ে অশ্লালীন ভাষায় গালিগালাজ করে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে। এমতাবস্থায় স্থানীয় লোকজন ছুটে এসে শামসুল হক ও আকবার আলীকে উদ্ধার করে নিজ বাড়ীতে পাঠিয়ে দেন। পরে শামসুল হক নির্বাচনী আচরন বিধি ভঙ্গের কারনে ন্যায় বিচারের দাবীতে রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। রাজ্জাকের সমর্থক লোকজন অভিযোগের বিষয়টি অস্বীকার করে।

সিংগীমারী ইউনিয়ন রিটানিং অফিসার মোতাহারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে