রাজধানী থেকে রাইয়ান (১৬/১৭) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোর হারিয়ে গিয়েছে। গত রবিবার (২১’শে নভেম্বর ২০২১) সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছেনা। রাইয়ান হারিয়ে যাওয়ার সময় পরণে ছিল হাফ হাতার গেঞ্জি ও হাফ প্যান্ট। সে স্বাভাবিক ভাবে কথা বলতে পারে না।

রাইয়ানের সন্ধানে রাজধানীর কাফরুল থানায় (জিডি নাম্বার ১৩৬৪) একটি সাধারণ ডায়রি করেছে তার বাবা। ছেলেটির সন্ধান চেয়ে বিভিন্ন স্থানে মাইকিং, লিফলেট বিতরণ ও ফেসবুকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। গত ৬ দিনেও রাইয়ানের খোঁজ না পেয়ে মা-বাবা পাগলপ্রায়। রাইয়ানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ও স্বজনরা। কেউ যদি ছেলেটিকে কোথাও দেখে থাকেন তাহলে নিকটস্থ থানা অথবা তার বাবা নাসিম আনোয়ার (আরিফ) মোবাইল- ০১৮৩৪২৪১৪১৪, ০১৬১৩৩২২১০১ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরধ করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে