রাজধানীর আদাবরের একটি বাসা থেকে একসাথে তিন বোন নিখোঁজ হয়েছেন। এই বিষয়ে রাতেই আদাবর থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের খালা সাজেদা নওরীন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল থেকে রোকেয়া, জয়নব আরা ও খাদিজা নিখোঁজ রয়েছে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে খালার বাসা থেকে বের হন তারা। এরপর আর বাসায় ফিরে আসেনি। তিন বোন টিকটকে আসক্ত ছিল বলেও জানায় পরিবার। কারো প্ররোচনায় তারা বাসা থেকে বের হতে পারে বলেও জানিয়েছেন তারা। যাবার সময় বই-খাতা, পরীক্ষার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন ফর্মসহ সবকিছু নিয়ে গেছে।

পুলিশ জানায়, এই তিন বোন রাগ করে বাসা থেকে বের হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে