প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। করোনাকালীন সময়ের দীর্ঘ বিরতির পর কুষ্টিয়া শহরের টেগরলজে পূর্ণিমা তিথিতে রবীন্দ্রসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সহ-সভাপতি খলিলুর রহমান মজুর সভাপতিত্বে ও ড. শর্মিষ্ঠা হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মূর্শেদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা, সাহিত্য ও গবেষণা অনুষদের ডীন ড. রকিবুল হাসান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সাহা, বিসিআইসি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক ড. আকলিমা খাতুন ইরা, বিশিষ্ট কবি বিলু কবির প্রমুখ।

বক্তাগণ বলেন সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা মোকাবিলায় সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করতে হবে। আলোচনা শেষে শিল্পীরা কবিগুরুর জাগরণের গান পরিবেশন করেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে