আব্দুর রউফ পাভেল-নওগাঁ প্রতিনিধিঃ একুশে পরিষদ নওগাঁ বরেণ্য ব্যক্তিগণের নাম ফলক বহুল ব্যবহার এবং সংস্কারের দাবিতে স্মারক লিপি প্রদান করেছে।

একুশে পরিষদের সাভাপতি সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী বলেন, নওগাঁ পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু সড়কের নামকরণ করা হয়েছে বরেণ্য ব্যক্তিগণের নাম অনুসারে। এ সড়ক গুলোর নামকরণ প্রচার-প্রচারণার অভাবে তা আড়ালেই থেকে গেছে। কোনো বাসাবাড়ি বা অফিসের ঠিকানায় সড়ক গুলোর নাম
ব্যবহার করা হয় না। এমনকি সরকারি প্রতিষ্ঠানের দেয়া বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলেও সড়কের প্রকৃত নাম লেখা হচ্ছে না। শুধু মাত্র সড়কের শুরুতে নাম ফলক বসিয়ে রাখা হয়েছে। বেশ কিছু ফলক অযতœ অবহেলায় ভেঙ্গে গেছে, আবার কোথাও দোকান ঘর নির্মাণ করার ফলে ঢেকে গিয়েছে। এগুলোর বিষয়ে জরুরী ভাবে সংস্কারের পদক্ষেপ নেয়ার দাবিতে একুশে পরিষদ নওগাঁ রববিার (১৪ নভেম্বর) সকালে  নওগাঁ পৌর মেয়রের কাছে স্মারক লিপি দিয়েছে। স্মারকলিপিতে জরুরী পদক্ষেপে  গ্রহণের আহ্বান জানিয়েছে। সেই সাথে আরও বেশ কিছু সড়কের নামকরণ ভাষা সংগ্রামী, শহিদ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠকের নামে করার দাবি জানিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, রফিকুল ইসলাম রফিক, খন্দকার হাশেম আলী রঞ্জু প্রমুখ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে