রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
আজ মঙ্গলবার ৯ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ সকাল ১১টায় তিনি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাথে ছিলেন কুবি. মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. পারভেজ সাজ্জাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মমতাজ উদ্দিন, কুবি মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, রেজিষ্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম, সদস্য ড. মোঃ রশিদুল ইসলাম শেখ ও মোঃ আমান মাহবুব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহাঃ হাবিুবর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ আবু তাহের ও সাধারণ সম্পাদক মোঃ আঃ লতিফ প্রমুখ।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল ৮ নভেম্বর ২০২১ খ্রি. তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























