জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ “দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্যে  আশুগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সকাল ১১ টায়  (১ লা নভেম্বর) সোমবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন  অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায়  মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, ফিরুজ মিয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহম্মদ উল্লাহ খন্দকার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, চরচারতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মোল্লা।

উক্ত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর আশুগঞ্জ উপজেলার অধীনে  নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার যুব ঋনের চেক,প্রশিক্ষনের সনদ ও গাছের চারা বিতরন করেন অথিতিবৃন্দ।এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত ও আত্বকর্মী যুবক কাওসার আহমেদ, যুব সংগঠক ইসহাক মিয়া। কবিতা পাঠে ছিলেন ইসরাত জাহান সীমা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম (মিজি)।

এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় আশুগঞ্জে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মেরাথন দৌড়টি উপজেলার ফিরুজ মিয়া সরকারী কলেজের আয়োজনে  স্থানীয় আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে  আরম্ভ হয়ে ফিরুজ মিয়া সরকারী কলেজে এসে শেষ হয়। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।এতে ১ম,২য়,৩য় স্থান ছাড়াও মোট দশজনকে পুরস্কৃত করা হয়।

এতে কলেজের প্রভাষক ও বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং নেতৃত্বে ছিলেন আশুগঞ্জ থানার এস আই ধর্মজিত।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে