জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ৬ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।হাছিবা খান জানান, পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযানকালে নিয়ম না মেনে পোস্টার সাঁটানো, গান বাজিয়ে মাইকিং, বড় আকারে নির্বাচনী অফিস করার বিষয়টি নজরে আসে।

এ অবস্থায় ছয় কাউন্সিলর প্রার্থীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে