জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লোকোমোটিভ (ইঞ্জিন) বিকল হয়ে পড়া ট্রেনটি পুনরায় চলতে শুরু করেছে।
বিকল হওয়ার প্রায় ৪ঘণ্টা পর বিকল্প আরেকটি ইঞ্জিন দিয়ে রাত ১০টা ৫৫ মিনিটে ট্রেনটি কসবা ষ্টেশন থেকে আখাউড়া জংশনে নিয়ে আসা হয় । ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে গিয়েছিল।এদিকে, চট্টগ্রামগামী ট্রেনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী থাকায় তারা দুশ্চিন্তায় আছে। নির্ধারিত সময়ে পৌঁছানো নিয়ে শঙ্কায় আছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানিয়েছেন, ঢাকাগামী ৬০৩নম্বর কসবা রেলওয়ে স্টেশনের কাছে আসার পর বিকল হয়ে যায়। এ ঘটনার পরই ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে। একটি লোকোমোটিভ কসবা পৌঁছেও ট্রেনটিকে আনতে গিয়ে ব্যর্থ হয়। পরে আরেকটি লোকোমোটিভ গিয়ে ট্রেনটিকে আখাউড়া নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ


























