জহির সিকদার,ব্রাহ্মবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী চূড়ান্তভাবে ঘোষনা করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। মঙ্গলবার (২৬ অক্টোবর) চূড়ান্তভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
নৌকা প্রতীকে মনোনীত আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা হলেন সরাইল সদর ইউনিয়নে সেলিম খন্দকার, শাহজাদাপুর ইউনিয়নে মোসাম্মৎ আছমা আক্তার, শাহবাজপুর ইউনিয়নে খায়রুল হুদা চৌধুরী, পানিশ্বর ইউনিয়নে মো. দ্বীন ইসলাম, চুন্টা ইউনিয়নে শেখ মো. হাবিবুর রহমান, পাকশিমুল ইউনিয়নে মো. সাইফুল ইসলাম, অরুয়াইল ইউনিয়নে মো. শফিকুল ইসলাম, কালিকচ্ছ ইউনিয়নে রোকেয়া আক্তার ও নোয়াগাঁও ইউনিয়নে শফিকুল ইসলাম।
সরাইল নির্বাচন অফিসের বরাত দিয়ে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের এসব ইউপি নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছেন-২ লাখ ৩৭ হাজার ৬ শত ১৮ জন। ১০১ টি কেন্দ্রে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে একযোগে ভোট হবে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ


























