মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় নানা আয়োজনে পালন করা গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ স্লোগানে হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বগুড়া সার্কেল এর আয়োজনে এবং জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। উদ্বোধন পরবর্তী দুপুর সাড়ে ৩টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিবসটির তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) এ.টি.এম ময়নুল হাসান। বিআরটিএ বগুড়া সার্কেলের মোটরযান পরিদর্শক এস.এম সবুজের সঞ্চালনায় সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মো: মকবুল হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার আবু হায়দার মো: ফয়জুর রহমান, সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বগুড়া সদর মো: নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আক্তারুজ্জামান ডিউক, নিরাপদ সড়ক চাই বগুড়ার সভাপতি রোটা: মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন এবং সদস্য ইউনুস আলী লয়া।

 সভায় বিভিন্ন গাড়ির পেশাদার চালক, শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ ছাড়াও নানা শ্রেণীপেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিআরটিএ বগুড়া সার্কেলের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনব্যাপী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে এবং সন্ধ্যার পর শহরের ঠনঠনিয়া বাস টার্মিনালে সড়ক সচেতনতামূলক ভিডিও চিত্রও প্রদর্শন করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে