কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় দায়ী ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। ওই যুবকের নাম ইকবাল হোসেন। বাড়ি কুমিল্লার সুজানগরে। শনাক্তকৃত যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।১৩ অক্টোবর, রাত ২টা ১০ মিনিট। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, কুমিল্লার দারগা বাড়ি মাজার থেকে হাতে বইয়ের মতো কিছু একটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন এক তরুণ।

আরেক ছবিতে দেখা যায় ওই তরুণের হাতে এবার হনুমানের গদা। ফাঁকা সড়ক ধরে কিছু দূর এগিয়ে একটি গলিতে ঢুকে যান তিনি।এই ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে, সেই তরুণের নাম ইকবাল হোসেন। বাড়ি কুমিল্লার সুজানগরে। তার হাতে থাকা বইটি পবিত্র কোরআন। সেটি তিনিই রেখেছিলেন মণ্ডপে।স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শনাক্ত হওয়া ওই তরুণ বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেপ্তারে সময় লাগছে। তবে যেকোনো সময়ই ধরা পড়বেন তিনি।

পুলিশের উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শনাক্তকৃত ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। তার বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। তার বাবার নাম নুর আহমেদ আলম। বাড়ি কুমিল্লার সুজানগরে।পুলিশের আরেক কর্মকর্তা বলেন, শনাক্ত ইকবাল হোসেন কোথা থেকে ওই কোরআন শরীফটি সংগ্রহ করেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাও বের করা হয়েছে।সিসি টিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা হয়। সে সময়ই সরিয়ে নেয়া হয় হনুমানের হাতে থাকা গদা। গদা নিয়ে চলে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা গেছে, রাত দুইটা ১০ মিনিটে দারোগাবাড়ির মসজিদ থেকে কিছু একটা হাতে নিয়ে বের হচ্ছেন এক যুবক। তার গতিবিধি সন্দেহজনক।

এর এক ঘণ্টা ২ মিনিট পর আরেকটা সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুমিল্লার নানুয়াদীঘি অস্থায়ী মণ্ডপের উত্তর-পূর্বদিকের রাস্তায় ঘোরাফেরা করছেন ওই ব্যক্তি। তার কাঁধে ছিল হনুমানের হাতে থাকা গদা।পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইকবাল হোসেন ভবঘুরে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।গত বুধবার দুর্গাপূজার অষ্টমীর দিন ভোরে কুমিল্লার নানুয়া দীঘিতে অস্থায়ী পূজামণ্ডপে মেলে একটি কোরআন শরিফ। এর জেরে দেশে বেশ কিছু জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে