আব্দুর রউফ পাভেল-নওগাঁ প্রতিনিধি ।। নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে বাঙ্গাবাড়িয়া কিশোর ক্লাব নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ-দরিদ্র ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরন ও কেক কাটা।
সোমবার সকালে নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া আজিজ মেমোরিয়াল মাঠে ক্লাবের সভাপতি সামির আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আহসানুল হাবিব রাজন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ জামান (রাশেদ)। আলোচনা সভার পরে শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় ক্লাবের সদস্য ও মৌসুমীর কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল উপস্থিত ছিলেন।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























